০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসীও চাঁদাবাজ টিপু সহ তার দুই সহযোগী গ্রেফতার।

  • Reporter Name
  • Update Time : ১২:০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫০৮ Time View

প্রতিবেদক ; শাহীনুল হক

সাভারের শিল্পাঞ্চল আশুলিয়া য় আজ বেলা 2 টায় বাইপাইল বাস স্ট্যান্ডে চাঁদাবাজের সাথে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তিকে জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দল গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের নেতা হাত কাটা টিপুকে গ্রেফতার করা হয়।

হাত কাটা টিপু একজন কুখ্যাত চাঁদাবাজ। সে আশুলিয়ার বাইপাইল – ডেন্ডাবর এলাকায় বিগত কয়েক বছর ধরে চাঁদাবাজি করে আসছে। এলাকার স্থানীয় জনসাধারণ তার বিরুদ্ধে বেশ কয়েকবার মানববন্ধন ও জনসমাবেশ করেছে। কুখ্যাত এই আসামী বেশ কয়েকটি মামলার আসামী। বাইপাইল এলাকার প্রত্যেকটি দোকান থেকে সে এবং তার দল চাঁদা তুলত। বাসস্ট্যান্ডের দূরপাল্লার বাস এবং অন্যান্য গাড়ি থেকেও তার দল নিয়মিত চাঁদা তুলতো। চাঁদা দিতে না চাইলে ভুক্তভোগীকে মারধর করা হতো। বাই পাইলের আড়তে লেবার দের হুমকি দেখিয়ে চাঁদা নিত চাদা না দেওয়ার কারনে তাদের বাইপাইল ব্রিজের নিচে ডেকে নিয়ে পিস্তলের ভয় দেখিয়ে তাদেরকে এলাকার ছাড়া করেন তারা এখন মানিকগঞ্জের দৌলতপুরে নিজ গ্রামে বসবাস করছেন বাইপাইল বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী ও সাধারণ জনগন অতিষ্ঠ হয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে তার বিরুদ্ধে মানববন্ধন করে। অবশেষে আজ আনুমানিক ২ টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল তাকে গ্রেফতার করে। সাথে আরো গ্রেফতার হয় তার সহযোগী
(১)আমির হোসেন
পিতাঃ মোঃ তাইজুল ইসলাম
গ্রামঃ মাধপ পুর।
পোঃ আলিয়া মাদ্রাসা।
থানাঃ মানিকগঞ্জ সদর।
জেলাঃ মানিকগঞ্জ।

(2) মোঃ নূর মোহাম্মদ।
পিতাঃ মোঃ দেলোয়ার হোসেন।
গ্রামঃ নিহাল পুর।
পোঃ তেওতা।
থানাঃ সিবালা।
জেলাঃ মানিকগঞ্জ।

(৩) মোঃ রহমতুল্লাহ শেখ।
পিতাঃ জামিল আহম্মেদ।
গ্রামঃ চর মানিকদা।
পোঃ লতিফ পুর।
থানাঃ গোপালগঞ্জ সদর মিয়া পাড়া।
জেলাঃ গোপালগঞ্জ

গ্রেফতারের সময় তল্লাশি করে অনেক দেশীয় অস্ত্র, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত দ্রব্যাদি, মোবাইল ও বিভিন্ন অপরাধের আলামত পাওয়া যায়। আসামীদের পরবর্তীতে পুলিশের নিকট সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান।
তাদেরকে গ্রেফতারের পর বাইপাইল বাস স্ট্যান্ড এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মনে স্বস্তি ফিরে এসেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আচ্ছু মিয়া ও সাধারণ সম্পাদক মিলন

যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসীও চাঁদাবাজ টিপু সহ তার দুই সহযোগী গ্রেফতার।

Update Time : ১২:০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫