০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী সংসদ নির্বাচন হবে স্মরণকালীন সময়ের কঠিন নির্বাচন- ড. খোন্দকার আকবর হোসেন বাবলু

  • Reporter Name
  • Update Time : ০৯:১৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২৯ Time View

মানিকগঞ্জ প্রতিনিধি :

শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশ নায়ক তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বরাংগাইল বাজারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ারের হোসেনের জ্যেষ্ঠ পুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহবায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে মানিকগঞ্জে শিবালয় উপজেলার বরাংগাইল বাজারে প্রচারনা সভা ও লিফলেট বিতরনে প্রধান অতিথির বক্তব্যে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন-যাদের বিগত ১৫ বছর দলের কোন কর্মসুচী ও আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তারা ওই সময়ে আওয়ামীলীগে আতাত করে সুবিধা ভোগ করেছেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদী বিএনপি নেতারা মনোনয়নের জন্য ঘুরে বেড়াচ্ছেন। তৃর্ণমুলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ফ্যাসাদ সৃস্টি করে দলকে ক্ষতি করছে ।

তিনি আরো বলেছেন,দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে অতি শীঘ্রই তিনি দেশে ফিরে আসবেন, ইনশাআল্লাহ।

দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি ও জনআকাঙ্খার বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে কাজ করছে। সরকারকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি। রাষ্ট্র সংস্কারের জন্য তারেক রহমান ঘোষিত ৩১ দফা ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে পেশ করা হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না। এ সময় তিনি দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ৩১ দফা নিয়ে জণগণের কাছে গিয়ে তাদের মন জয় করার আহবান জানান।

তিনি আরো বলেন, “৩১ দফায় লেখা আছে সাধারণ মানুষের কথা, খেটে মানুষের কথা, ব্যবসায়ীদের কথা, অটো চালকদের কথা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে দেশ পরিচালনা করার সুযোগ করে দিবেন তা হলে এই ৩১ দফা সঠিক ভাবে বাস্তবায়ন হবে এবং জনগণের জন্য কাজ করতে সুবিধা হবে। আপনারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করবেন।”

এসময় শিবালয় থানা বিএনপির সহসভাপতি কাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও ঢাকা(উত্তর) তেজগাঁও শিল্পাঞ্চল থানার কৃষক দলের আহবায়ক মো: সেলিম মিঞার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শরিফুল ইসলাম বিল্টু, ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি মো.আনোয়ার হোসেন, ঘিওর ইউনিয়ন বিএনপির সভাপতি হারেজ মিয়া, ঘিওর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর কায়সার, মহাদেবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শিবালয় উপজেলা মৎসজীবি দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল রাজবংশী, শিবালয় উপজেলা মৎসজীবি দলের সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সদস্য মো. লিটন মুহুরী, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সদস্য আবুল কালাম আজাদ ,
ঘিওর উপজেলা কৃষক দলের সহসভাপতি মো. শহিদুল ইসলাম চান্দু, দৌলতপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট শাহীন, শিবালয় উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি আমজাদ হোসেন, শহীদ জিয়া প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪২ বোতল এস্কাফ সিরাপসহ আটক ২ নারী

আগামী সংসদ নির্বাচন হবে স্মরণকালীন সময়ের কঠিন নির্বাচন- ড. খোন্দকার আকবর হোসেন বাবলু

Update Time : ০৯:১৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫