০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে পোশাক কারখানায় ডাকাতি, লুন্ঠিত ৫ লাখ টাকাসহ ৯ ডাকাত গ্রেপ্তার।

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৩৩১ Time View

নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানায় র‌্যাব পরিচয়ে ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত নোয়া গাড়ি, লুণ্ঠিত ৫ লাখ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত র‍্যাবের পোশাকসহ নানান সরঞ্জাম উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সাভার ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম খান। এর আগে, মঙ্গলবার ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় সাভারের রাজফুলবাড়িয়া ও রাজধানীর কাকরাইল এলাকা থেকে ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা জেলার চাটমোহর থানার নবীন গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে মো. শহিদুল ইসলাম, শেরপুর জেলার শ্রীবর্দী থানার ধাতুয়া গ্রামের মৃত সৈয়দুর রহমানের ছেলে সুমন মিয়া, সিদ্দিকুর রহমান, আফজাল হোসেন, মামুন আহমেদ মিন্টু, মেহেদী হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদাত ও ফরহাদ হোসেন। এদের মধ্যে শহিদুল ইসলাম হচ্ছে ডাকাত দলের সরদার। তাদের নামে ডাকাতি, হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ডেলিকেট গার্মেন্টসের ২৫ লাখ টাকা র‌্যাব পরিচয়ে আমিনবাজার ভাঙ্গা ব্রিজ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা হলে মামলাটির তদন্ত শুরু করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরই অংশ হিসেবে রাতে সাভারের রাজফুলবাড়িয়া ও রাজধানীর কাকরাইল এলাকা থেকে ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নোয়া গাড়ি, লুণ্ঠিত ২৫ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা, ওয়াকিটকি, খেলনা পিস্তল, র‌্যাবের পোশাক, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান বলেন, আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে তাদেরকে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া ডাকাতি হওয়া আরো ২০ লাখ টাকা উদ্ধারে ডিবি পুলিশের অভিযান চলমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আচ্ছু মিয়া ও সাধারণ সম্পাদক মিলন

সাভারে পোশাক কারখানায় ডাকাতি, লুন্ঠিত ৫ লাখ টাকাসহ ৯ ডাকাত গ্রেপ্তার।

Update Time : ০৫:৪৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫