০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাবি আদায়ে মহম্মদপুরে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২২৬ Time View

স্টাফরিপোর্টার।।
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা,উৎসব ভাতা সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মাগুরার মহম্মদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেসরকারি এমপিওভুক্ত স্কুল,কলেজ,মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এমপিওভুক্ত শিক্ষক মহম্মদপুর উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মিছিলে অংশ নেন।
কাজী সালিমা হক মহিলা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা আহ্বায়ক ও কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী। ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান,বড়রিয়া এ.ডব্লিউ.ফাজিল মাদরাসার অধ্যক্ষ শরিফ আক্তারুজ্জামান, মহম্মদপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ, বসুর ধুলজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুর রহমান এবং বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান প্রমূখ।
বক্তারা আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে,তবে শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান করবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও জুলাই যোদ্ধাদের হুমকির প্রতিবাদে মানববন্ধন: অভিযুক্তদের বিচার দাবি

দাবি আদায়ে মহম্মদপুরে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Update Time : ০৫:৫৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫