নিজস্ব প্রতিবেদক :
ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকায় র্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে ডাকাত দলের মূলহোতাসহ ০২ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেন।
সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলামের নেতৃত্বে আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার মোঃ মইনুল ইসলাম ও রাসেল মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকালে আসামী রাসেল মিয়া এর হেফাজত হতে ০৩ টি তাজা গুলি, ০১টি চাইনজি কুড়াল,০১ টি চাপাতি ০১ টি সুইচ গিয়ার চাকু,০১ টি পাঞ্চগিয়ার চাকু,০৫ টি মোবাইল ও নগদ ৬,৭৪,৫০০/- টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, মামলার এজাহার ও সিপিসি-২ সাভার সূত্রে জানা যায় যে, আশুলিয়া থানার একটি টহল টিম গত ০৯ অক্টোবর ২০২৫ তারিখ রাতে আশুলিয়া থানার ভাইদল এলাকায় ডিউটি চলাকালীন রাস্থায় গাছ ফেলে ডাকাতি করার সময় ডাকাত দলের ০১ সদস্যকে অস্ত্রসহ আটক করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর আসামীর জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মইনুল ইসলাম এর নেতৃত্বে পথ অবরোধ করে ডাকাতি করার জন্য ঘটনাস্থলে একত্রিত হয়।এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়। মামলা রুজুর পর থেকে র্যাব -৪ এর একটি চৌকষ আভিযানিক দল অপরাধীদের আইনের আওতায় আনতে ছায়াতদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে ১৪ অক্টোবর ২০২৫ তারিখ রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের মূলহোতা মোঃ মইনুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। ১৩ অক্টোবর ২০২৫ তারিখ রাতে পৃথক অভিাযানে ডাকাতির প্রস্তুতিকালে রাসেল মিয়াকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কাজের সহিত জড়িত। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।
Reporter Name 


















