১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারী গ্রেপ্তার।

  • Reporter Name
  • Update Time : ১০:০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৩৩৩ Time View

প্রতিবেদক:শাহীনুল হক।

ঢাকার আশুলিয়ায় অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে, রবিবার রাতভর আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার ওহিদুলের ছেলে আফজাল (২৯), একই এলাকার আজহার (৩২), রকিবুল (২৩), জুঁই (২৬), আরিফুল ইসলাম (২৩) এবং উত্তর গাজীরচট এলাকার কাওসার (২৪)।

যৌথবাহিনী জানায়, আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় একটি সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে মোবাইল ও টাকা ছিনতাইসহ পথচারীদের এবং যাত্রীদের শারীরিকভাবে জখম করে আসছিলো। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে রবিবার রাতভর অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। পরিকল্পিত অভিযানে ৫টি স্থানে একযোগে তল্লাশি চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় ৯টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি এবং ৯টি অপরাধমূলক প্রমাণ সম্বলিত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে আশুলিয়া-বাইপাইল সড়ক এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের স্বীকারোক্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ আইনগত প্রক্রিয়ার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে পুরাতন মামলা রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গায় মধুমতি নদীতে অভিযানে দুই লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারী গ্রেপ্তার।

Update Time : ১০:০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫