০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে  স্কুলবাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত চালক দগ্ধ

ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় পার্কিংয়ে থাকা একটি স্কুলবাসে আবারও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক তাবেজ খান (৪৫) গুরুতর দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে। দগ্ধ তাবেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মানিকগঞ্জ শহরের দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত বাসটি প্রতিদিনের মতো মহাসড়কের পাশে পার্কিং করা ছিল। রাতে চালক বাসের ভেতরেই ঘুমাচ্ছিলেন। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে চালকের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত চালককে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অগ্নিসংযোগকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতিও চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সার্ক গঠন থেকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানে শহীদ জিয়ার অবদান অনন্য — খন্দকার নাসিরুল ইসলাম

শিবালয়ে  স্কুলবাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত চালক দগ্ধ

Update Time : ০৪:৫০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫