০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের মধুখালীতে ভেজাল কীটনাশক এবং কীটনাশক তৈরীর উপাদান ও সরঞ্জাম উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৮:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ২৩৯ Time View

পার্থ রায়
মধুখালী উপজেলা প্রতিনিধি

২৪ নভেম্বর সোমবার বেলা ১১ টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের উত্তরপাড়া এলাকা হতে কৃষি কাজে ব্যবহারের জন্য ভেজাল কীটনাশক এবং কীটনাশক তৈরীর উপাদান ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এসময় মো. দাউদ মোল্যা(৩৫) নামের একজনকে হাতেনাতে আটক করা হয়।
জানা গেছে,মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী গ্রামের মৃত কবির মোল্যার পুত্র দাউদ মোল্যা(৩৫) প্রায় এক বছর আগে বাগাট ইউনিয়নের বাগাট উত্তরপাড়া গ্রামে জমি ক্রয় করে ঘর তুলে বসবাস শুরু করে। এর পরই শুরু করে কৃষিকাজে ব্যবহার করার জন্য ভেজাল কীটনাশক তৈরি। ইতিমধ্যে বাজারজাত শুরু করে অনেক কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি করেছে। আজ সোমবার গোপনসংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল,উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক এবং কীটনাশক তৈরীর উপাদান, ও সরঞ্জামসহ দাউদ মোল্যাকে হাতেনাতে ধরতে সক্ষম হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল অভিযুক্ত দাউদ মোল্যাকে ১ বছরের কারাদন্ড ও নগদ ১ লক্ষ টাকা জরিমানা করেন । জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। এসময় মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী, থানার এসআই তন্ময়,উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন খান সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শ্রমিক সংগঠনের অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন।

ফরিদপুরের মধুখালীতে ভেজাল কীটনাশক এবং কীটনাশক তৈরীর উপাদান ও সরঞ্জাম উদ্ধার

Update Time : ০৮:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫