০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাক্তন স্বামী ও মেয়ের জামাই মিলে প্রবাসী নারীর বাড়িতে হামলা-লুটপাট

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ধুসর গ্রামে প্রবাসী নার্গিস আক্তার (৪০) ও পরিবারের সদস্যদের ওপর পারিবারিক বিরোধে প্রাক্তন স্বামী ও মেয়ের জামাইয়ের সংঘবদ্ধ হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় ভুক্তভোগী নারী শিবালয় থানায় লিখিত অভিযোগ করেছেন।

নার্গিস আক্তার অভিযোগ করেন, প্রবাস জীবন কাটিয়ে বাড়িতে এসেছেন তিনি। ২০১৬ সালে সিরাজ মন্ডলের সঙ্গে তালাক হয়েছে। ওই ঘরে জন্ম মেয়ে সানিয়া পরিবারের অমতে বিয়ে করে স্থানীয় আওয়ামী লীগের নেতা করিম শেখের ছেলে সাকোকে। পারিবারিক নানা বিষয়ের জের ধরে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মেয়ে সানিয়া, জামাই সাকো, প্রাক্তন স্বামী সিরাজ মন্ডল, সিরাজের ভাই লেবু মন্ডল, জহির উদ্দিন ও নয়নসহ সাতজন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার ধুসর কালীবাড়ী এলাকার বসতবাড়িতে ঢুকে।

তারা ঘরে ঢুকেই নার্গিস আক্তারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ি মারধর করে। তার চিৎকার শুনে ভাবি আকলিমা বেগম, ভাতিজী রহিমা, ভাতিজীর স্বামী সানোয়ার এবং মা ছকিনা বেগম এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। সবাই শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলাসহ জখমপ্রাপ্ত হন।

হামলার একপর্যায়ে তারা ঘরে থাকা নগদ ৭০ হাজার টাকা, প্রায় ছয় লাখ টাকা মূল্যের ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নার্গিস আক্তারের ব্যবহৃত মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায়।

ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে সরে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।’

এ বিষয়ে শিবালয় থানার এস আই মোঃ মমিন বলেন অভিযোগের প্রেক্ষিতে ঘটনা স্থলে গিয়েছিলাম, সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মহম্মদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান-৬ জুয়াড়ি আটক

প্রাক্তন স্বামী ও মেয়ের জামাই মিলে প্রবাসী নারীর বাড়িতে হামলা-লুটপাট

Update Time : ০৫:০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫