প্রতিবেদক : শাহীনুল হক।
ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ০১ (এক) টি বিদেশী পিস্তলসহ ৪ (চার) জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার।
গত ০৩/১২/২০২৫ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২১:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন পলাশ বাড়ি এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ শক্তি প্রদর্শণ কালে একটি গোলাগুলির ঘটনা ঘটে। তারই ধারাবাহিকতায় ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর দক্ষ নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ০৪/১২/২৫খ্রি. তারিখ ভোর ০৪:৩০ ঘটিকায় আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আব্দুল মান্নান পাটোয়ারী (২৪), পিতা-মোঃ ইউনুস পাটোয়ারী, মাতা-শিল্পী আক্তার, সাং-সেঙ্গুয়া, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর, এ/পি সাং-কুড়গাঁও, (আলাউদ্দিন সাহেবের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ মনোয়ার হোসেন টিটু (২৮), পিতা-শহিদুল ইসলাম, মাতা-মনোয়ারা বেগম, সাং-সাটিনওদা, থানা-হরিরামপুর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-বাইপাইল এস এ পরিবহনের পিছনে, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। মোঃ আল আমিন স্বপন (৩০), পিতা-মোঃ আঃ মতিন, মাতা-পারভিন আক্তার, সাং-পলাশবাড়ী, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৪। মোঃ জুলহাস মিয়া (৩০), পিতা-মোঃ আব্দুল আজিজ, মাতা-মৃত জুলেখা বেগম, সাং-পলাশবাড়ী, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের ধৃত করেন। ধৃত আসামী ১। মোঃ আব্দুল মান্নান পাটোয়ারী (২৪), এর দেখানো মোতাবেক (i) একটি সিলভার রংয়ের বিদেশী পিস্তল ৭.৬৫ দুই পার্শ্বে স্ক্রপদ্বারা আটকানো কালো রংয়ের প্লাষ্টিকের বাটযুক্ত, লম্বা আনুমানিক ০৮ ইঞ্চি, যাহার ব্যারেলের গায়ে একপাশে ইংরেজীতে 7.65 ROUND MADE IN U.S.A, এবং অপর পাশে AUTO MATIC লেখা আছে (ii) একটি পিস্তলের সিলভার রংয়ের খালী ম্যাগাজিন, লম্বা অনুমান ৪ ইঞ্চি, (iii) একটি বিদেশী পিস্তলের গুলির খোসা, যাহার পিছনে KF 7.65 লেখাসহ উদ্ধার করেন।
উক্ত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
Reporter Name 


















