০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় স্মৃতিসৌধ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

  • Reporter Name
  • Update Time : ০২:২০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৩৫৭ Time View

প্রতিবেদক : শাহীনুল হক।

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে ফেরার পথে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মাহমুদুল হাসান। এর আগে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর লেখা একটি প্ল্যাকার্ডসহ ওই তরুণকে আটক করা হয়।

আটককৃত শেখ শিমন (২১) ঢাকা জেলার আশুলিয়া থানার পবনারটেক ক্লাব এলাকার আব্দুল আলিম শেখের ছেলে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে বিজয় দিবস উদযাপন উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমরের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আসলে তাকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শেখ শিমন জানায়, সাভার পৌর ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি মাসুম দেওয়ানের নির্দেশে তারা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আসে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, সন্ধ্যার আগে জাতীয় স্মৃতিসৌধে শেখ হাসিনার পক্ষ থেকে দুটি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬/১৭ জন নেতাকর্মী। এছাড়া ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর ও সাভার পৌর ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ফিরে যাচ্ছিলো তারা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলা শাখার নেতাকর্মীরা তাদের ধাওয়া করে শিমনকে আটক করে পুলিশে সোপর্দ করে। বাকিরা পালিয়ে যায়। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সার্ক গঠন থেকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানে শহীদ জিয়ার অবদান অনন্য — খন্দকার নাসিরুল ইসলাম

জাতীয় স্মৃতিসৌধ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

Update Time : ০২:২০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫