০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাটুরিয়ায় ফেরিতে জুয়া খেলার সময় আটক ৩

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরিতে প্রকাশ্যে জুয়া খেলার সময় তিনজনকে আটক করেছে নৌ পুলিশ। সোমরাতে রাত সোয়া ১টার দিকে পাটুরিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় যমুনা নদীতে ভাসমান ‘গোলাম মাওলা’ ফেরি থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার মো. আমজাদ মন্ডল (৪২), এরশাদ মন্ডল (৩৭) ও মো. মকবুল কাজী (৩০)। অভিযানে তাদের কাছ থেকে নগদ টাকা, তাসের সেট ও সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।

পাটুরিয়া নৌ থানার ওসি নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মাসুদ রানার নেতৃত্বে একটি দল যমুনা নদীতে অবস্থানরত গোলাম মাওলা ফেরিতে অভিযান চালায়। এসময় আসামিদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫২ পিস তাস, নগদ ১ হাজার ২৬০ টাকা ও একটি টর্চ লাইট জব্দ করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে শিবালয় থানায় প্রকাশ্যে জুয়া আইনের মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার অপরাধী। আমজাদ মন্ডলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও জুয়া আইনসহ ৫টি মামলা, এরশাদ মন্ডলের বিরুদ্ধে মাদক ও জুয়া সংক্রান্ত ৫টি এবং মকবুল কাজীর বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে ৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মহম্মদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান-৬ জুয়াড়ি আটক

পাটুরিয়ায় ফেরিতে জুয়া খেলার সময় আটক ৩

Update Time : ০৫:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬