১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একুশের প্রথম প্রহরে মাগুরায় ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
মাগুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে-১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য,মোঃ মনোয়ার হোসেন, মাগুরা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন মাগুরা ডা.শামীম কবির।
পুষ্পস্তবক অর্পণকালে ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করা হয় এবং তাঁদের প্রতি পরম শ্রদ্ধা জানানো হয়।

এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।এছাড়াও মাগুরা জেলার চার উপজেলা-মাগুরা সদর,শ্রীপুর,শালিখা ও মহম্মদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও জুলাই যোদ্ধাদের হুমকির প্রতিবাদে মানববন্ধন: অভিযুক্তদের বিচার দাবি

একুশের প্রথম প্রহরে মাগুরায় ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন

Update Time : ০২:৪১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬