০৭:০২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ের অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, মোটরসাইকেল জব্দ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের বিরাজপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিকাল ৪টা ১০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত বিরাজপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে অভিযুক্তরা উপস্থিত সাক্ষীদের সামনে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে অপরাধের আলামত হিসেবে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মোটরসাইকেলটি পরবর্তীতে থানার জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অপরাধ পুনরায় সংঘটিত হওয়া থেকে বিরত রাখতে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুটি (খনন যন্ত্র) অকেজো করে দেওয়া হয়।

শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাঈম জানান , কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে জনস্বার্থে অভিযান নিয়মি অব্যাহত থাকবে।

স্থানীয় এলাকাবাসী মোবাইল কোর্টের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফরিদপুরের মধুখালীকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

শিবালয়ের অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, মোটরসাইকেল জব্দ

Update Time : ০৭:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬