ফরিদপুরের মধুখালীতে ০৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ০৯.১৫ মিনিটে গাজনা ইউনিয়নের মথুরাপুর গাংনীপাড়া ও পৌরসভার মেছড়দিয়া উত্তরপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ১৬ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উপজেলার মথুরাপুর গাংনী পাড়া মৃত লোকমান মিয়ার ছেলে মো. হাবিব মিয়া (২৫)-কে ১১ পিস ইয়াবাসহ আটক করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন সাব-ইন্সপেক্টর মো. মোক্তার হোসেন। এ ঘটনায় মামলা নং-৩, তারিখ ৪/৩/২০২৬ দায়ের হয়েছে।
একই রাতে মেছড়দিয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাকড়াইল ইউনিয়নের কালপোহা গ্রামের মো. ওমর ফারুক (৩২)-কে ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেন সাব-ইন্সপেক্টর মো. মাসুদ ও এএসআই মো. জাহাঙ্গীর হোসেন। এ ঘটনায় মামলা নং-২, তারিখ ৪/৩/২০২৬ দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের ৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে থানার ওসি ফকির মোঃ তাইজুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পার্থ রায় -মধুখালী প্রতিনিধি। 









