০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা-গাজাঁসহ ৪ মাদক কারবারি আটক।

  • শাহীনুল হক।
  • Update Time : ০৪:৫২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ২৭৯ Time View

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৩৫৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ পেশাদার মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

আটককৃতরা হলেন- ঢাকা জেলার সাভার মডেল থানার বক্তারপুর বেঁদে পল্লী এলাকার শামসুল ইসলামের ছেলে মো. চঞ্চল মাহমুদ (৩২), একই এলাকার মৃত আইজলনির ছেলে মো. মিজানুর রহমান বাঘা (৩৮), গোপালগঞ্জ জেলার সদর থানার মৃত শাহজাহান মোল্লার ছেলে মো. নিয়ামত মোল্লা (৬৫) ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার ছৈলাবুনিয়া এলাকার ইউসুফ আলীর ছেলে মো. বিল্লাল হোসেন (৩২)। এদের মধ্যে চঞ্চল মাহমুদের বিরুদ্ধে ইতিপূর্বে একটি মাদক মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মতিউর রহমান বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সাভারের বক্তারপুর এলাকা থেকে পেশাদার মাদক কারবারি চঞ্চল মাহমুদ ও মিজানুর রহমান বাঘাকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অপরদিকে ডিবি পুলিশের এসআই মফিজুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার (৫ মার্চ) রাত পৌনে ৯টার দিকে সাভারের বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক কারবারি নিয়ামত মোল্লাকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।

এছাড়াও অপর একটি পৃথক অভিযানে এসআই শাহাদাৎ হোসেন বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য ও পেশাদার মাদক কারবারি বিল্লাল হোসেনকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কালকিনিতে নতুন ইউএনওকে গ্রাম পুলিশের শুভেচ্ছা

সাভারে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা-গাজাঁসহ ৪ মাদক কারবারি আটক।

Update Time : ০৪:৫২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬