প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করার মামলায় মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির কাম ক্যাশিয়ার শেখ মঞ্জু এলাহিকে গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ।
সোমবার রাতে ডাসার উপজেলার গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত শেখ মঞ্জু এলাহি গোপালপুর এলাকারই বাসিন্দা।
পুলিশ জানায়, প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন মঞ্জু এলাহি। এ ঘটনায় তার প্রথম স্ত্রী বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন। পরোয়ানার ভিত্তিতে সোমবার রাতে ডাসার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।
সর্বশেষঃ
প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: মামলায় ভূমি অফিসের নাজির গ্রেফতার
-
মাদারীপুর প্রতিনিধি: - Update Time : ০৬:২১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ৪৭ Time View
Tag :
Daily Janatar Sangram দৈনিক জনতার সংগ্রাম প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: মামলায় ভূমি অফিসের নাজির গ্রেফতার
Popular Post


















