বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, গ্রাহক সমাবেশ, পুরস্কার বিতরণ ও রিভিউ মিটিংয়ের মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স PLC-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আলফাডাঙ্গা মডেল মসজিদ অডিটোরিয়ামে প্রতিষ্ঠানটির আলফাডাঙ্গা জোনাল অফিসের উদ্যোগে এ আয়োজন করা হয়। র্যালিতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা অংশ নেন। গ্রাহকদের বীমা সম্পর্কে সচেতন করা, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রাহকসেবার মানোন্নয়ন ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা জোনাল অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ হোসাইন। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
গ্রাহক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স PLC-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সুমনা পারভীন। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর বিভাগীয় প্রধান ও অফিস ইনচার্জ মো. সাজিদ মাতুব্বর এবং প্রধান প্রশিক্ষক ও সেন্ট্রাল ট্রেনার জামিল উদ্দিন মিন্টু।
বক্তারা বীমার গুরুত্ব, গ্রাহকের আর্থিক নিরাপত্তা, উন্নত গ্রাহকসেবা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বীমা খাতের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন অর্জনের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। পরে অনুষ্ঠিত বিশেষ রিভিউ মিটিংয়ে ব্যবসায়িক অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, গ্রাহকসেবার মানোন্নয়ন ও কর্মীদের কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 


















