০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের মধুখালীতে পানিতে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর দাসপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে উৎস সরকার (৫) নামে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।

নিহত উৎস সরকার একই গ্রামের উত্তম সরকারের একমাত্র ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় সকালে ঘুম থেকে ওঠার পর উৎসের মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় কোনো এক ফাঁকে শিশুটি বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে যায়। হাটতে হাটতে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় বলে পরিবারের ধারণা।

এর পরে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির স্যান্ডেল ভাসতে দেখে সন্দেহ হয়। এরপর পুকুরে খোঁজাখুঁজি চালিয়ে পানির নিচ থেকে উৎস সরকারের মরদেহ উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের মাতম। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমে উপজেলা সমাজকল্যাণ কমিটি গঠন

ফরিদপুরের মধুখালীতে পানিতে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৮:২৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬