পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
ঢাকা মহানগর উত্তর আওতাধীন,তুরাগ থানা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও
৫৩,নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী
জনাব আতিকুর রহমান আতিক এর উদ্যোগে
তুরাগের নয়ানগরে মঙ্গলবার সকাল ১১,ঘটিকায় সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন,
তিনি বলেন তুরাগ থানা বিএনপি’র সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক ঈদ কে কেন্দ্র উপহার সামগ্রী বিতরণের এত সুন্দর আয়োজন করার জন্য তাকে ধন্যবাদ জানাই।
তিনি যেভাবে আপনাদের সুখে-দুখে আপদে বিপদে পাশে ছিলেন আমি আশা করি ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবেন।
বিএনপি নেতা আতিকুর রহমান আতিক বলেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন দেশ ও মানুষের জন্য রাজনীতি,
তারই অংশ হিসেবে আমি এই এলাকার মানুষের সুখে- দুঃখে আপদ বিপদে সব সময়ই পাশে আছি। এবং তিনি আরো বলেন আমাদের মাননীয় সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের সাথে আলোচনা করে আমার ব্যক্তিগত অর্থায়নে আগামী মাস থেকে এক হাজার কার্ডের মাধ্যমে সাধারণ মানুষকে দীর্ঘমেয়াদে সহযোগিতা করবো।
আপনার অনেকেই জানেন আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আমি ৫৩ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করবো।
আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।
আপনারা যদি আমাকে কাউন্সিলর পদে ভোট দিয়ে নির্বাচিত করে- তাহলে আমি এই এলাকার গ্যাসের সমস্যা,পানির সমস্যা,মাদক এবং কিশোর গ্যাং মুক্ত করে আধুনিক যুগ উপযোগী একটি ওয়ার্ড বাস্তবায়ন করবো।
আজকের এই উপহার সামগ্রী মধ্যেই সীমাবদ্ধ নয় আমি একজন রাজনৈতিক নেতা হিসেবে যেকোনো উৎসবে দুর্যোগে এই ৫৩ নং ওয়ার্ডবাসীর পাশে আছি পাশে থাকবো।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরাগ থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পলাশ তালুকদার। 


















