মাগুরা সদর উপজেলায় র্যাবের মাদক বিরোধী অভিযানে ২০ কেজি-৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি র্যাব-৬ আটক করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ রাতে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদরের লক্ষ্মীকান্দর এলাকার নির্মাণাধীন ট্রাক টার্মিনালের সামনে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে-২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাসিন্দা মোঃ অহিদুল ইসলাম (৩৩) ও মোঃ আরিফুল লস্কার (২৬)-কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। এবং তাদেরকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্টাফরিপোর্টার ( মাগুরা)। 


















