১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে নিহত সকল শহীদদের স্মরণে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ মার্চ ২০২৬) সকালে শহরের নোমানী ময়দান সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, মাগুরা।
কর্মসূচির শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৯টা ১৫ মিনিটে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আলী আহমেদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার এবং সিভিল সার্জন ডা. শামীম কবির। এছাড়াও মাগুরা জেলা পুলিশের সদস্যবৃন্দ,জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
সর্বশেষঃ
মাগুরায় গণহত্যা দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
-
স্টাফরিপোর্টার ( মাগুরা)। - Update Time : ১০:৪৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- ৮৫ Time View
Tag :
Daily Janatar Sangram দৈনিক জনতার সংগ্রাম মাগুরায় গণহত্যা দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
Popular Post



















