রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে পেঁয়াজ কেনাবেচা থেকে সরে দাঁড়িয়েছে বাজারের আড়তদাররা। ফলে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।
জানা যায়,(৪মে সোমবার) সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে, পেঁয়াজ, আমসহ বিভিন্ন কৃষিপণ্যে ওজনে কারচুপি রোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ীদের সঠিক ওজন নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয় এবং ভ্রাম্যমাণ তদারকি জোরদারের কথা জানানো হয়। তবে সভায় আড়তমালিকরা উপস্থিত থাকলেও এ নিয়মে বিরোধ করেনি।

এদিকে, (৫মে মঙ্গলবার) সকালে বহরপুর ও সোনাপুরসহ বিভিন্ন বাজারে সরজমিনে গিয়ে দেখা যায় হাজারো মণ পেঁয়াজ নিয়ে কৃষকরা এলেও আড়তগুলো বন্ধ থাকায় তারা পণ্য বিক্রি করতে পারছেন না। বাধ্য হয়ে অনেক কৃষক ভ্যান ভাড়া করে পেঁয়াজ আবার বাড়িতে ফিরিয়ে নিচ্ছেন, এতে তাদের আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়ছে। আড়তদারদের দাবি ধলতা ছাড়া তারা পেঁয়াজ কিনতে রাজি নয় বলে প্রতিবেদককে জানায়।
মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: 



















