মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন তৃণমূলের জনপ্রিয় ও ত্যাগী নেতা এডভোকেট এইচ এম মিজানুর রহমান। তিনি কালকিনি পৌর বিএনপির সাবেক দুইবারের সফল সভাপতি, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য।
দীর্ঘ রাজনৈতিক জীবনের বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী এডভোকেট মিজানুর রহমান ১৯৯০ সাল থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে যখন বিএনপির নেতা-কর্মীরা একের পর এক রাজনৈতিক মামলার শিকার হচ্ছিলেন, তখন তিনি একজন নিবেদিতপ্রাণ আইনজীবী হিসেবে সব সময় তাদের পাশে এসে দাঁড়িয়েছেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, গত ১৭ বছরে কালকিনিতে বিএনপির নেতা-কর্মীদের নামে যত ধরনের মামলা হয়েছে, তিনি আইনজীবী হিসেবে তাদের পাশে থেকে সব ধরনের আইনি সহযোগিতা প্রদান করেছেন। সবচেয়ে বড় বিষয় হলো, চরম সংকটের দিনেও দলীয় নেতা-কর্মীদের আইনি লড়াইয়ে সহযোগিতা করতে গিয়ে তিনি কারও কাছ থেকে কোনো প্রকার অর্থ নেননি। সম্পূর্ণ নিঃস্বার্থভাবে তিনি দলের জন্য কাজ করে গেছেন।
এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি এবার কালকিনি পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও নাগরিক বান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
স্থানীয় নেতা-কর্মীরা জানান, দুঃসময়ে যিনি ঢাল হয়ে নেতাকর্মীদের আগলে রেখেছেন, এমন একজন ত্যাগী ও সৎ মানুষকেই তারা আগামী দিনে কালকিনি পৌরসভার মেয়র হিসেবে দেখতে চান।
সর্বশেষঃ
কালকিনি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন এডভোকেট মিজানুর রহমান
-
বি.এম.হানিফ,কালকিনি ও ডাসার প্রতিনিধি: - Update Time : ১১:২২:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- ২২৫ Time View
Tag :
Daily Janatar Sangram কালকিনি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন এডভোকেট মিজানুর রহমান দৈনিক জনতার সংগ্রাম
Popular Post



















