০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের মধুখালীতে বাল্য বিবাহ বন্ধে ভ্রাম্যমাণ আদালতপরিচালনা করলেন এসিল্যান্ড

০৮ জুন সোমবার ফরিদপুরের মধুখালীতে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী উপজেলা প্রশাসনের পক্ষে ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তের নেতৃত্বে টাকদিয়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে জানা যায়, রিয়া সুলতানা (১৫ বছর ৫ মাস), দাড়িরপাড় ইসলামিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত ছাত্রী, যার পিতা মো. বাবলু শেখ, তার বাল্যবিবাহের আয়োজন করা হয়েছিল।

এ ঘটনায় নাবালিকার চাচা কবির শেখকে আটক করা হয়। পরে বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বিয়ের জন্য প্রস্তুত করা খাবার জব্দ করে কামালদিয়া এতিমখানা ও মাকড়াইল এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করতে এবং তাদের সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

ফরিদপুরের মধুখালীতে বাল্য বিবাহ বন্ধে ভ্রাম্যমাণ আদালতপরিচালনা করলেন এসিল্যান্ড

Update Time : ১০:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬