০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিরামপুরে মেয়ের হাতে মা খুন, এলাকায় শোকের ছায়া

মানিকগঞ্জের হরিরামপুরে গালা ইউনিয়নের ধুসরিয়া গ্রামে মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

৯ ই জুন মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ।

নিহত রিজিয়া বেগম (৯৮) ওই গ্রামের মৃত সোবহানের স্ত্রী। অভিযুক্ত রোকেয়া বেগম (৬৫) নিহতের মেয়ে এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকার মৃত মালেকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ ঘরের ভেতরে থাকা একটি বটি দিয়ে রোকেয়া বেগম তার মা রিজিয়া বেগমকে কুপিয়ে হত্যা করেন।
ঘটনার পর তিনি তার বড় ভাই মোফাজ্জল হোসেনের ছেলে রাসেলকে ডেকে জানান, তার দাদি মারা গেছেন।

পরবর্তীতে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেজিয়া বেগমের মরদেহ দেখতে পান।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নেয়।

স্থানীয়দের দাবি, স্বামীর মৃত্যুর পর থেকেই রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

এ ঘটনা গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন মুঠোফোনে জানান,
লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে । হত্যাকারীকে আটক করা হয়েছে ।অতিদ্রুত এজাহার প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় যুবসমাজকে ক্রীড়ামুখী করতে হবে — অ্যাডভোকেট হেমায়েত হোসেন

হরিরামপুরে মেয়ের হাতে মা খুন, এলাকায় শোকের ছায়া

Update Time : ০৭:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬