মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের নিহালপুর এলাকায় অবস্থিত ‘দারুন নাজাত মহিলা মাদ্রাসা’য় দুটি আইপিএস হস্তান্তর করেছে স্বেচ্ছাসেবী সংগঠন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন।
মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সহায়তার লক্ষ্যে এই অনুদান হস্তান্তর করা হয়।
শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব মানবতা ফেরিওয়ালা খ্যাত মোজাম্মেল হোসেন মোল্লার পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ অনুদান হস্তান্তরকালে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য মাওলানা মহিদুল ইসলাম। এছাড়াও সংগঠনটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন
মোহাম্মদ আবুল কালাম আজাদ (সদস্য, শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন) আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা শহীদুল্লাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে অনুদান গ্রহণ করেন অত্র মাদ্রাসার পরিচালক মুফতি শহিদুল ইসলাম
মো: বাদশা মিয়া, শিবালয় : 

















