০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পারিবারিক বিরোধের জেরে ইউপি সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, অভিযোগকে বানোয়াট দাবি পরিবারের

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কিতাব আলীর বিরুদ্ধে দায়ের করা শ্লীলতাহানির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে তার পরিবার।
অভিযোগের বিষয়ে পরিবারের দাবি, দীর্ঘদিনের পারিবারিক ও সামাজিক বিরোধের জেরে ইউপি সদস্য কিতাব আলীকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ অভিযোগ আনা হয়েছে। তাদের ভাষ্য, অভিযোগে বর্ণিত ঘটনাটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এর পেছনে ব্যক্তিগত প্রতিহিংসা কাজ করেছে।
অন্যদিকে, থানায় জমা দেওয়া অভিযোগপত্রে অভিযোগকারী দাবি করেছেন, নির্দিষ্ট দিনে তার স্ত্রীকে একা পেয়ে অভিযুক্ত শ্লীলতাহানির চেষ্টা করেন এবং পরে ভয়ভীতি প্রদর্শন করেন।
এ বিষয়ে ইউপি সদস্য কিতাব আলী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। প্রকৃত ঘটনা তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে।”
স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে বিরোধ: প্রাণনাশের হুমকির অভিযোগ

পারিবারিক বিরোধের জেরে ইউপি সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, অভিযোগকে বানোয়াট দাবি পরিবারের

Update Time : ০৯:০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬