০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে এসাহাক হত্যা,আসামীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ স‌ম্মেলন

মাদারীপুরের কালকিনিতে জ‌মিজমার বি‌রো‌ধের জেরে অতর্কিত হামলায় নিহত মোঃ এসাহাক সরদারের (৭৫)
মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২১ সে‌প্টেম্বর) বিকেলে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে নিহতের বাড়ির সামনে সংবাদ স‌ম্মেলন ও বি‌ক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
​মামলা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে,কালকিনি পৌরসভার উত্তর জনারদন্দী গ্রামের মো. এছাহাক সরদারের সঙ্গে একই এলাকার ঝালু মোল্লার দীর্ঘদিন ধরে জ‌মিজমা নি‌য়ে বিরোধ চলছিল। গত ২২ আগস্ট রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে ওৎপেতে থাকা ঝালু মোল্লা, মোঃ তুহিন মোল্লা, পারভেজ মোল্লা, রবিউল মোল্লা ও লিমন মোল্লাসহ কয়েকজন এছাহাকের পথরোধ করে কোপায় এবং দুই পায়ের রগ কেটে দেয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
​এ ঘটনায় নিহতের পরিবার কালকিনি থানায় একটি হত্যা মামলা করে। পুলিশ প্রধান আসামী তুহিন মোল্লাকে ঢাকা থেকে গ্রেপ্তার ও দুজন কো‌র্টে হা‌জির হ‌তে গে‌লে জেলা জজ ‌জেল হাজ‌তে পাঠা‌নো দেন
। তবে বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আলাউদ্দিন সরদার, সাবেক কাউন্সিলর ইয়াসমিন খানম, ইসমাইল ও নিহতের মেয়ে মোসা. ফাহিমা বেগম। বক্তারা অবিলম্বে সকল আসামীকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
​অভিযুক্ত ঝালু মোল্লা পলাতক থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
​এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, ৮ জন আসামীর মধ্যে প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও দুজন জেলা আদালতে জামিন চাইতে গেলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন। বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কালকিনিতে এসাহাক হত্যা,আসামীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ স‌ম্মেলন

কালকিনিতে এসাহাক হত্যা,আসামীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ স‌ম্মেলন

Update Time : ০৭:০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬