নড়াইল সদর উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৮ জন পরিবারকে গৃহ নির্মান অনুদানের চেক ও ঢেউটিন বিতারণ করা হয়েছে । আজ ৮ই জুলায় ( বুধবার ) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে এই বিতারণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক । আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবীর , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা: মেহেরুননেছা , নড়াইল – ২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আবুল্লাহ আল আমিন প্রমুখ।
সংশিষ্ট সুত্রে জানা যায়, ২০২৫- ২৬ । অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা হিসেবে উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারকে গৃহ নির্মান অনুদানের চেক ও ঢেউটিন প্রদান করা হয়। প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ১ বান্ডেল থেকে সর্বোচ্চ ৪ বান্ডেল টিন প্রদান করা হয় । একইসঙ্গে প্রতি বান্ডেল টিনের সঙ্গে ৩ হাজার করে টাকার চেক প্রদান করা হয়।
নড়াইল প্রতিনিধি : 



















