০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির পতাকার তলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা ঘুরে দাঁড়াতে চাই — খন্দকার নাসিরুল ইসলাম

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলহাজ খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, আমরা দেখতে চাই আলফাডাঙ্গার এক লাখ ১০ হাজার ভোট ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হোক। ঠকে গেলে চলবে না, হেরে গেলেও চলবে না। যেখানে হারবেন বা ঠকবেন, সেখান থেকেই ঘুরে দাঁড়াতে হবে। আলফাডাঙ্গার মানুষকে নিয়ে বিএনপির পতাকার তলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা ঘুরে দাঁড়াতে চাই। আলফাডাঙ্গার মানুষ বিএনপি করতে জানে, ভোট দিতেও জানে। সঠিক নেতৃত্ব নিশ্চিত করা গেলে তারা অবশ্যই ধানের শীষে ভোট দেবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মালা শহীদ আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে ৪নং টগরবন্দ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈনুল হক কচির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের কোনো বিকল্প নেই। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মানুষের পাশে থেকে দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।

উপজেলা বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক মো. ঈসা খাঁনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নূর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইস্রাফিল মোল্যা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মামুনুর রহমান এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আহম্মদ আলী শিকদার প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, টগরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রমজান হোসেন, টগরবন্দ ইউনিয়ন বিএনপির নেতা কামরুল ইসলাম খাজাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আচ্ছু মিয়া ও সাধারণ সম্পাদক মিলন

বিএনপির পতাকার তলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা ঘুরে দাঁড়াতে চাই — খন্দকার নাসিরুল ইসলাম

Update Time : ১০:২১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬