০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​কালকিনিতে আড়িয়াল খাঁ নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

​মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীর প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৪ আগস্ট) সকালে আয়োজিত এক কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকন তালুকদার বলেন, “কিছু বেয়াদব জুলাই আন্দোলন এবং এই মহান অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে পরিষ্কারভাবে বলতে চাই, মুখ সামলান; তা না হলে কিন্তু শরীর সামলাতে পারবেন না।”
​তিনি আরও বলেন, “জুলাই আন্দোলন দেশের সর্বস্তরের মানুষের আন্দোলন। আন্দোলনে এমনও মা আছেন যিনি তাঁর দুটি সন্তানকে হারিয়েছেন, স্বজনহারাদের এই কষ্ট অনেক গভীরে। বিগত ১৭ বছরে যারা গুম ও খুনের শিকার হয়েছেন, তাঁদের পরিবারেরও অসীম ত্যাগ রয়েছে। এ দেশের প্রতি তাঁদের অগাধ ভালোবাসা আছে এবং আমরাও ভালোবাসা দিয়ে সব সময় এসব শহীদ ও নির্যাতিত পরিবারের পাশে থাকতে চাই।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান, মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি এবং সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন। এছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

​কালকিনিতে আড়িয়াল খাঁ নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

​কালকিনিতে আড়িয়াল খাঁ নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

Update Time : ০২:২৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬