১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলফাডাঙ্গায় মধুমতি নদীতে অভিযানে দুই লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

ফরিদপুরের আলফাডাঙ্গায় দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় মধুমতি নদীর বাওড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় প্রায় দুই লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার টিটা ভাসমান সেতু-সংলগ্ন মধুমতি নদীর বাওড়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে প্রায় চার ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে সন্ধ্যায় উপজেলা পরিষদ পুকুরপাড়ে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান। সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, এক শ্রেণির অসাধু জেলে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহার করে মধুমতি নদীর বাওড়ে অবৈধভাবে মাছ শিকার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নদী থেকে আনুমানিক এক হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু বলেন, দেশীয় মাছের নিরাপদ প্রজনন, নদীর পরিবেশ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থেকে আইন মেনে মাছ আহরণের জন্য সকল জেলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গায় মধুমতি নদীতে অভিযানে দুই লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

আলফাডাঙ্গায় মধুমতি নদীতে অভিযানে দুই লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

Update Time : ১০:১৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬