০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় দৈনিক মানবজমিন-এর উপজেলা সংবাদদাতা ও আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর কবিরকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে ফোন করে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জানা যায়, একটি ধর্ষণসংক্রান্ত সংবাদ প্রকাশের পর পুলিশের তদন্তে নতুন তথ্য পাওয়ায় সাংবাদিক আলমগীর কবির তাঁর ফেসবুক আইডিতে প্রকাশিত প্রতিবেদন সংশোধন করে পুনরায় প্রকাশ করেন।

অভিযোগ রয়েছে, সংশোধিত প্রতিবেদন প্রকাশের কিছুক্ষণ পর অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে তাঁর ব্যক্তিগত ফোনে একাধিকবার কল করে ফেসবুক পোস্টটি মুছে ফেলার জন্য চাপ দেওয়া হয়। পোস্টটি অপসারণ না করলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক মো. আলমগীর কবির বলেন, “সংবাদে প্রকৃত তথ্য প্রকাশ করায় আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (তদন্ত) মোহাম্মদ আল আমিন বলেন,অভিযোগের ভিত্তিতে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ

আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ

Update Time : ০৭:৫৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬