ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এস এম মিজানুর রহমান-এর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি কুচক্রী মহল তার নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খুলেছে। ওই আইডি থেকে বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর, কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন পোস্ট ও মন্তব্য প্রচার করে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। তবে ওই ফেক আইডির সঙ্গে সাবেক চেয়ারম্যানের কোনো সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে এস এম মিজানুর রহমান বলেন, তার নাম ও ছবি ব্যবহার করে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি সবাইকে এসব বিভ্রান্তিকর পোস্ট ও মন্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জড়িতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: 

















