০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, বহিষ্কার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুদ্দোহা ওরফে সোহেলের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বার্তা পাঠানো, কুপ্রস্তাব, ব্ল্যাকমেইলের চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

রোববার (১০ আগস্ট) সুধী সমাজ ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে পৌর সদর বাজারের চুয়াল্লিশের মোড় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে কঠোর শাস্তির দাবি জানান।

গত ৬ আগস্ট শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগে বলা হয়, প্রাইভেট পড়ার সুযোগে শিক্ষক ওই শিক্ষার্থীকে আপত্তিকর কথাবার্তা ও কুপ্রস্তাব দিতেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠিয়ে হয়রানি করতেন। ব্যক্তিগত ছবি দিতে চাপ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক মো. নুরুদ্দোহার বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আগামী তিন দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. শাহনুর জামান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, বহিষ্কার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Update Time : ০৮:২০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬