১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-আরিচা মহাসড়কে ‘সেলফি পরিবহনের’ নৈরাজ্য: রুট পারমিট বাতিল দাবিতে জনতার গণঅবস্থান ও বিক্ষোভ

0-0x0-0-0#

দেশের অন্যতম ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ ঢাকা-আরিচা মহাসড়ক বর্তমানে একটি বেপরোয়া গণপরিবহনের নৈরাজ্যে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের লাখ লাখ মানুষের যাতায়াতের প্রধান এই রুটে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা গাবতলীগামী ‘সেলফি পরিবহন’-এর লাগামহীন বেপরোয়া আচরণে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মহাসড়কে প্রতিনিয়ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে পড়ছে তাজা প্রাণ, আর পঙ্গুত্ববরণ করে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। জননিরাপত্তার এমন মারাত্মক হুমকির মুখে এবং প্রশাসনের দীর্ঘদিনের দৃশ্যমান নিষ্ক্রিয়তায় অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙেছে সাধারণ মানুষের।
​স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ও ভুক্তভোগীদের বিবরণে জানা যায়, পাটুরিয়া ঘাট ছেড়ে আসার পর থেকেই সেলফি পরিবহনের বাসগুলো অতিরিক্ত গতির অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়। সামান্য যাত্রী উত্তোলনের লোভে অন্য পরিবহনের বাসকে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক করার মানসিকতা প্রায়ই ভয়াবহ দুর্ঘটনার জন্ম দিচ্ছে। এছাড়া পেশাদার লাইসেন্স ও পর্যাপ্ত অভিজ্ঞতা ছাড়াই বয়সে তরুণ ও অদক্ষ চালক দিয়ে গাড়ি পরিচালনা এবং কোনো কোনো ক্ষেত্রে চালকদের মাদকাসক্ত অবস্থায় স্টিয়ারিং ধরার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এর ফলে মহাসড়কে চলাচলকারী অন্যান্য যানবাহন, যাত্রী এবং স্থানীয় পথচারীরা সর্বদা চরম আতঙ্ক ও শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন।
​সেলফি পরিবহনের বেপরোয়া গতির বলি হয়ে এ পর্যন্ত মহাসড়কে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য পরিবার চিরস্বজন হারিয়ে সর্বস্বান্ত হয়েছে। এসব ঘটনার প্রতিকার চেয়ে এবং অবৈধ রোড পারমিট বাতিলের দাবিতে এর আগে বিভিন্ন সময় জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি কতৃপক্ষ। প্রশাসনের এমন নমনীয় ও উদাসীন ভূমিকার কারণে পরিবহনটির চালক ও সংশ্লিষ্টরা আরও বেশি বেপরোয়া হয়ে ওঠেন।
​অবশেষে এই লাগামহীন নৈরাজ্যের বিরুদ্ধে আজ ফুঁসে উঠেছে মানিকগঞ্জের সাধারণ মানুষ। সেলফি পরিবহনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে আজ সকাল থেকে মহাসড়কে অবস্থান নেন তারা এবং চলাচলকারী সেলফি পরিবহনের বাসগুলো আটকে দেন। এ সময় স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
​উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে ক্ষুব্ধ জনতা সেলফি পরিবহনের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করেন। বক্তারা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন—যতক্ষণ পর্যন্ত না ঢাকা-আরিচা মহাসড়ক থেকে এই ঘাতক পরিবহন স্থায়ীভাবে নিষিদ্ধ বা বন্ধ করা হয়, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন ও প্রতিরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের জীবন ও পদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রশাসনের উচ্চপর্যায়ের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারগুলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কালকিনিতে নতুন ইউএনওকে গ্রাম পুলিশের শুভেচ্ছা

ঢাকা-আরিচা মহাসড়কে ‘সেলফি পরিবহনের’ নৈরাজ্য: রুট পারমিট বাতিল দাবিতে জনতার গণঅবস্থান ও বিক্ষোভ

Update Time : ০৬:৩৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬