১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে প্রান্তিক জনগোষ্ঠীর দ্বারে পরিবার পরিকল্পনা সেবা,রোপণ করা হলো নিমগাছ

উপজেলা পর্যায় থেকে জনসেবা সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দিনব্যাপী এক বিশেষ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায়ে বিনামূল্যে এমন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত স্থানীয় সেবাগ্রহীতারা।
​ক্যাম্পটি দক্ষতার সাথে পরিচালনা করেন শিকারমঙ্গল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা শ্রাবণী রাণী। সেবা প্রদান কার্যক্রম পরিদর্শন ও সার্বিক সহায়তায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ফয়সাল আহমেদসহ স্থানীয় পরিবার কল্যাণ সহকারীগণ।
​উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের উদ্ভাবনী দিকনির্দেশনায় এই সেবা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। দিনব্যাপী সেবা প্রদান কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর এক পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়। হাসপাতাল প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে একটি করে নিমগাছের চারা রোপণ করেন পরিদর্শিকা শ্রাবণী রাণী।
​উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান জানান, “প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সেবার পাশাপাশি হাসপাতালের পরিবেশ সুরক্ষা ও গ্রামীণ সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতেই এই নিমগাছ রোপণ কর্মসূচি।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আচ্ছু মিয়া ও সাধারণ সম্পাদক মিলন

কালকিনিতে প্রান্তিক জনগোষ্ঠীর দ্বারে পরিবার পরিকল্পনা সেবা,রোপণ করা হলো নিমগাছ

Update Time : ০৫:৫৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬