আশুলিয়ায় পোশাক কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে নামধারী বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। এসময় দুই রাউন্ড গুলি ও চারটি ককটেল বিস্ফোরণ হয়। এতে উভয় পক্ষের দশজন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে আশুলিয়ার ডিইপিজেড এলাকার পাশে অবস্থিত প্রডেন্ট ফ্যাশন লিমিটেড কারখানার সামনে এঘটনা ঘটে। এঘটনার পর অস্ত্র উদ্ধার ও জড়িতদের মধ্যে (৬) জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এসময দু পক্ষে র সংঘর্ষে উভয় পক্ষে র বেশ কয়েক জন আহত হয় প্রাথমিক ভাবে আহত দের পরিচয় জানা যায়নি।
আটককৃতরা হলেন, ইকরামুল ইসলাম (২৮), নূর আলম (২৪), আলম খন্দকার (৩ঌ), পলাশ (৩৩), আবু বক্কর সিদ্দীক (৪৭) , মোক্তার হোসেন (৩৩)।
স্থানীয়রা জানা য়, খোলস পাল্টানো নেতা হারুন মন্ডল নামের এক ব্যক্তি যে কিনা এক সময় ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুলের ঘনিষ্ঠ সহযোগী ছিল আবার তার মাথায় সাভারের আরেক আওয়ামিলীগের নেতা উপজেলা চেয়ারম্যান রাজিবের হাত ছিল যা তার সেই সময়ের বিভিন্ন মিছিল মিটিংয়ে র ছবি বলে দেয় কে এই হারুন মন্ডল এখন সেই সব ভুলে নতুন মুখের সন্ধানে বিএনপি নেতার পরিচয় দিয়ে বর্তমানে নতুন রুপে বিএনপির আরেক নেতা আয়ুব খানের ছায়া তলে অবস্থান করেছে সেই সুবাদে ৫ই আগষ্টের পরে খোলস পাল্টা নো এই হারুন মন্ডল তার লোকজন নিয়ে কারখানার সামনে ঝুট স্থানান্তরের কাজ করতে আসে। এসময় বিএনপির অপর একটি পক্ষ দেশী বিদেশী অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় দুই রাউন্ড গুলি ছুড়ে। এতে দুই গ্রুপের ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। এসময় চারটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, সকাল থেকে ঝুট স্থানান্তরের কাজ করছিলেন খোলস পাল্টানো বিএনপি নেতা হারুন মন্ডল। দুপুরের দিকে ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক সাংসদ ডা সালাউদ্দিন বাবুর অনুসারী আলমগীর, রিয়াদ মোল্লা, আশকর দেওয়ানসহ প্রায় ৪০জনের অধিক লোকজন নিয়ে হামলা চালায়। এসময় তারা দুই রাউন্ড গুলি ও চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়। পরে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
মুঠোফোন যোগাযোগ করা হলেও বিএনপি নেতা সালাউদ্দিন বাবুর কিংবা তার পক্ষের কেউ বক্তব্য দিতে রাজি হননি।
তবে ঝুট ব্যাবসার নিয়ন্ত্রণ নিতে কোন পক্ষ ই তাদের নামে কোন কাগজ পত্র দেখাতে সক্ষম হযনি
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এরপর অভিযান চালিয়ে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। জড়িত ৬জনকে আটক করে থানায় আনা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শাহীনুল হক ০১৯৫৯৯৩৩১৬৬
Reporter Name 









