‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এ স্লোগানে রাজবাড়ীর বালিয়াকান্দি নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আয়োজনের উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বালিয়াকান্দি উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর পর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজবাড়ী -২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ হারুনুর রশিদ হারুন, এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এডভোকেট লিয়াকত আলী, সদস্য সচিব এডভোকেট কামরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাক্তার ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ জাফর আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক ও বাচ্চু মন্ডল, মহিলা দলের সাধারণ সম্পাদীকা তানিয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, খোন্দকার মশিউল আজম চুন্নু, জেলা সেচ্চাসেবকদলের সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান তুহিন প্রমূখ।

মোঃ আজমল হোসেন বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি : 
















