০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা-১আসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে রিটার্নিং অফিসার ও প্রশাসনের কর্মকর্তারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাগুরা-১ আসনের (মাগুরা সদর ও শ্রীপুর) বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর
ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সেনাবাহিনী,পুলিশ প্রশাসন,নির্বাচন কমিশন, আনসার ও ভিডিপি এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ,পুলিশ সুপার হাবিবুর রহমান, মেজর মোঃ সালাহউদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের,জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদ, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ জসিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপঙ্কর ঘোষ, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মূহিদ,থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়াসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
(১৩-জানুয়ারি) মঙ্গলবার সকাল ১০-টায় বরিশাট কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর পর্যায়ক্রমে শ্রীপুর সরকারি এম.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়, গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়,নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে কর্মকর্তারা ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা,ভোটারদের যাতায়াত ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি,নিরাপত্তা প্রস্তুতি এবং সিসি ক্যামেরা স্থাপনের অগ্রগতি পর্যালোচনা করেন। একই সঙ্গে কেন্দ্রভিত্তিক ঝুঁকি মূল্যায়ন ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য,মাগুরা জেলায় মোট ৩০১টি ভোটকেন্দ্র রয়েছে।এর মধ্যে মাগুরা-১ আসনের অন্তর্গত শ্রীপুর উপজেলায় ৫৮টি ভোটকেন্দ্র রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সকল ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও জুলাই যোদ্ধাদের হুমকির প্রতিবাদে মানববন্ধন: অভিযুক্তদের বিচার দাবি

মাগুরা-১আসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে রিটার্নিং অফিসার ও প্রশাসনের কর্মকর্তারা

Update Time : ০৫:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬