মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে বৈধ প্রার্থী ১৯ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করেন।
কোন আসনে কে পেলেন কোন প্রতীক
মানিকগঞ্জ-১: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী এস. এ জিন্নাহ কবির (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবুবকর সিদ্দিক (দাঁড়িপাল্লা), গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুছাইন (ট্রাক), জনতার দল মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহান খান (কলম), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খোরশেদ আলম (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক (ঘোড়া) প্রতীক বরাদ্দ পান।
মানিকগঞ্জ-২: জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এস. এম আব্দুল মান্নান (লাঙল), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মঈনুল ইসলাম খান (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আলী (হাতপাখা) ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. সালাউদ্দিন (দেয়ালঘড়ি)।
মানিকগঞ্জ-৩: আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী আবুল বাশার বাদশা (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল (সূর্যমুখী), বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ সাঈদ নূর (রিকশা), জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিস (বাইসাইকেল), স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা (ফুটবল), জাসদ প্রার্থী মো. শাহজাহান আলী (মটরগাড়ি/কার), স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খান (মোটরসাইকেল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে মনোনীত প্রার্থী সামসুদ্দিন প্রতীক বরাদ্দ পেয়েছেন হাতপাখা।
প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের সাথে আচরণবিধি সংক্রান্ত একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনে প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেন রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা। সভায় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরির দাবি জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
সর্বশেষঃ
মানিকগঞ্জের তিন আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
-
মানিকগঞ্জ প্রতিনিধি : - Update Time : ০৫:৫৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- ২৪৫ Time View
Popular Post




















