০৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

মাগুরা পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. শাকের হোসেন (৩৮)- দুর্বৃত্তের গুলিতে হত্যা করা হয়েছে।

কর্মস্থলে চেয়ারে বসা অবস্থায় হঠাৎ লুটিয়ে পড়েন তিনি। পরে করে তাঁকে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর মাথার পেছনে ছিদ্রো ও গুলির খতরচিহ্ন পাওয়া যায।

বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে এ ঘটনা ঘটে। নিহত শাকের হোসেন সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মো.কুতুবউদ্দিন। তিনি ওই কাউন্টারের মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি কাউন্টারের সামনে আসেন। তাঁদের একজন মোটরসাইকেলে বাইরে অপেক্ষা করছিলেন, অন্যজন কাউন্টারের ভেতরে প্রবেশ করেন।
এ সময় বাইরে মোটরসাইকেলের উচ্চ শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যে শাকের হোসেন চেয়ারে বসা অবস্থায় লুটিয়ে পড়েন।

পরে তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাইনুল হাসান জানিয়েছেন,,
প্রথমে শাকের হোসেনের স্ট্রোক হয়েছে বলে ধারণা করা হয়েছিল। পরে পুনরায় পর্যবেক্ষণের সময় তাঁর মাথার পেছনে সরু ছিদ্রের মতো চিহ্ন দেখা যায়। পরীক্ষা-নিরীক্ষা ও পরবর্তী প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের সিআইডির বিশেষজ্ঞ দল তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি গুলিতে হত্যাকাণ্ড, নাকি স্ট্রোকে মৃত্যু-তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

শাকের হোসেনের এই রহস্যজনক মৃত্যুতে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
মৃত্যুর পেছনে হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত হতে এখন তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

​লন্ডনের গ্রিনউইচ ইউনিভার্সিটি থেকে বায়োমেডিসিনে স্নাতক করলেন কালকিনির সুমাইয়া কনা

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

Update Time : ০৭:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬