মাগুরার শালিখায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।ছুরিকাঘাতে নিহত হয়েছেন টিটো মন্ডল (২০) নামের এক কলেজ ছাত্র।একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪-জন।
জানা গেছে,,
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের গজদূর্বা গ্রামের ফটকি নদীর পাড়ে এই ঘটনা ঘটে।
নিহত টিটো মন্ডল ওই গ্রামের টোকন মন্ডলের পুত্র এবং শালিখা সিংড়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ঘটনার রাতে পাশ্ববর্তী বলাই নাঘোষা গ্রামের ফাহিমসহ কয়েকজন যুবক গজদূর্বা গ্রামের নদীর পাড়ে একটি কুঁড়ে ঘরে মাদক সেবন ও আড্ডায় মেতে ওঠে।বিষয়টি জানতে পেরে টিটো মন্ডল স্থানীয়দের অবহিত করেন।পরে স্থানীয় কয়েকজন যুবক ঘটনাস্থলে গিয়ে মাদক সেবনে বাধা দেন।
এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।হামলায় টিটো মন্ডলসহ পাঁচজন গুরুতর আহত হন।আহতদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে মাগুরা-২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক টিটো মন্ডলকে মৃত ঘোষণা করেন।
আহত লাবিব,ডলার,মাহিম ও শাকিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাগুরার সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) নিশাত আল নাহিয়ান জানান,
হত্যা মামলা হয়েছে।
ঘটনার মূল অভিযুক্ত সিফাত বিন ফাহিমকে আটক করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।বাকি আসামিদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সর্বশেষঃ
মাগুরার শালিখায় মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজ ছাত্রকে হত্যা
-
স্টাফরিপোর্টারঃ - Update Time : ০৩:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- ৩০৮ Time View
Popular Post












