০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের অভিযানে আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাদকের ভয়াল ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের আলফাডাঙ্গায় অভিযান চালিয়ে ৮৮ পিস ইয়াবাসহ মো. শরিফুল শেখ ৪৫ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১০।

গ্রেপ্তারকৃত শরিফুল শেখ উপজেলার টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত বদিয়ার শেখের ছেলে।
রোববার (১৪ জুন) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে শরিফুল শেখকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ হাজার ৪০ টাকা।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে আলফাডাঙ্গাসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলেও জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে র‍্যাবের অবস্থান জিরো টলারেন্স। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি ফকির তাইজুর রহমান বলেন, র‍্যাবের দায়ের করা মামলায় আসামিকে থানায় গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযানও চলমান রয়েছে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

স্থানীয় সচেতন মহল মনে করছে, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার ও সমাজের শান্তি-শৃঙ্খলাকেও বিপর্যস্ত করে তোলে। তাই মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানকে তারা সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মনে করছেন।

সংশ্লিষ্টদের মতে, প্রশাসনের কঠোর অবস্থান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সহযোগিতার মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে এমন অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক নেতৃত্বের প্রত্যয়ে আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

র‍্যাবের অভিযানে আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ১০:৪৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬