০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হেরোইন সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

  • শাহীনুল হক।
  • Update Time : ০৩:১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ২২৪ Time View

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম। এর আগে, সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার ধামরাইয়ের কুমরাইল এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. লেহাজ উদ্দিন (৫৫) ও ঢাকার আশুলিয়ার নয়ারহাটের চাকলগ্রাম এলাকার মো. শুকুর আলীর ছেলে মো. আব্দুল আজিজ (৪৫)।

ডিবি পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইনসহ লেহাজ উদ্দিন ও আব্দুল আজিজ নামের দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আব্দুল আজিজের বিরুদ্ধে ইতিপূর্বে দুটি মাদক মামলা রয়েছে।

ডিবি পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদপুরের মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে ইউএনওর পদক্ষেপ

হেরোইন সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

Update Time : ০৩:১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬