১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইমক্যাবের নতুন কমিটিতে মীর আফরোজ জামান যুগ্ম সাধারণ সম্পাদক

সাংবাদিকতায় দীর্ঘ অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা এবং সংগঠনের প্রতি সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)-এর নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক মীর আফরোজ জামান। বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের এই গুরুত্বপূর্ণ সংগঠনে নতুন দায়িত্ব তাঁর পেশাগত ও সাংগঠনিক পথচলায় নতুন মাত্রা যোগ করেছে।
শুক্রবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত ইমক্যাব নাইট ও দ্বি-বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ত্রিপুরা এক্সপ্রেসের শাহীন চৌধুরী সভাপতি এবং দৈনিক যুগশঙ্খ ও ইস্টার্ন ক্রনিকলের মাছুম বিল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন কমিটিতে ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার (ইউএনআই) মীর আফরোজ জামানকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন রাজীব খান (টিভি ৯), কোষাধ্যক্ষ আবু আলী (আমার অসম) এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভুইয়া (ত্রিপুরা দর্পণ)। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বাসুদেব ধর, রফিকুল ইসলাম সবুজ, নির্মল চক্রবর্তী, জাকির হোসেন ও মনির হোসেন।
ইমক্যাবের নতুন কমিটিতে মীর আফরোজ জামানের অন্তর্ভুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় নানা ইস্যুতে সাংবাদিকতা করার পাশাপাশি ইমক্যাবের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ফলে নতুন দায়িত্বে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সাংবাদিকতার পেশায় মীর আফরোজ জামান দীর্ঘদিন ধরে ইউএনআইয়ের সঙ্গে যুক্ত। সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে পেশাদারিত্বের পাশাপাশি সংগঠনের সদস্যদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতেও তিনি সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
ইমক্যাবের এবারের নির্বাচনেও ছিল ভিন্নমাত্রা। নির্ধারিত সময় অনুযায়ী ৫ সেপ্টেম্বর ভোট গ্রহণের কথা থাকলেও সব পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় ভোটের প্রয়োজন হয়নি। ফলে প্রার্থীরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
নতুন কমিটি ঘোষণার অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভি.কে, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সভাপতি সোমনাথ দে, ইমক্যাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপদেষ্টা ফরিদ হোসেন, উপদেষ্টা ও পিটিআই প্রতিনিধি আনিসুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক দ্বীপ আজাদসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ইমক্যাব নাইট।
নতুন নেতৃত্বের হাত ধরে ইমক্যাব আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আর এই পথচলায় মীর আফরোজ জামানের সাংবাদিকতা ও সাংগঠনিক অভিজ্ঞতা সংগঠনের কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সহকর্মীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদপুরের মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে ইউএনওর পদক্ষেপ

ইমক্যাবের নতুন কমিটিতে মীর আফরোজ জামান যুগ্ম সাধারণ সম্পাদক

Update Time : ০৬:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬