০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে জাতীয় শিক্ষা সপ্তাহে ইং‌রে‌জি বক্তব‌্য ও রচনায় শ্রেষ্ঠ শিক্ষার্থী জাফনা সুলতানা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর উপজেলা পর্যায়ে ইংরেজি বক্তব্য (English Extempore Speech) ও ইংরেজি রচনা (English Essay Writing) প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী জাফনা সুলতানা।
​গতকাল ২৩-জুন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
​জাফনা সুলতানার হাতে এই গৌরবময় সম্মাননা ক্রেস্ট তুলে দেন কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান এবং সৈয়দ আবুল হোসেন একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী। এ সময় স্থানীয় শিক্ষা কর্মকর্তা, একাডেমির শিক্ষকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সুধীজন জানান, জাফনা সুলতানা অত্যন্ত মেধাবী এবং সৃজনশীল। দুটি ভিন্ন ও গুরুত্বপূর্ণ বিষয়ে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে সে তার বিদ্যালয় ও কালকিনি উপজেলার গৌরব উজ্জ্বল করেছে।
​এ বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে জাফনা সুলতানা বলে, “এই অর্জন আমাকে আগামীতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। আমি আমার শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞ, যাঁদের দিকনির্দেশনা ও সহযোগিতায় আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি।”
​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান শুভকামনা জানিয়ে বলেন, “জাফনার এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক। আমরা আশা করি, সে জেলা ও জাতীয় পর্যায়েও কালকিনির নাম উজ্জ্বল করবে।” একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “জাফনা আমাদের একাডেমির গৌরব। তার এই কৃতিত্বপূর্ণ অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে কালকিনিতে মানববন্ধন, যুবদল নেতা রাশেদ বেপারীর গ্রেপ্তারের দাবি

কালকিনিতে জাতীয় শিক্ষা সপ্তাহে ইং‌রে‌জি বক্তব‌্য ও রচনায় শ্রেষ্ঠ শিক্ষার্থী জাফনা সুলতানা

Update Time : ০৯:২৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬