০১সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টায় , গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে বিএনপির অস্থায়ী দলিয় কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
অনুষ্ঠানটি উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিকের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং তিনি অনুষ্ঠানে তাঁর মূল্যবান বক্তব্যও প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত মহিলা জাতীয় সংসদ সদস্য হেলেন জেরিন খান (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন,মধুখালী পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, মধুখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, মিহির কুমার বাবলু, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান ,মোঃ হাবিবুর রহমান হাবিব ,মধুখালী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথির মূল্যবান বক্তব্যে এমপি হেলেন জেরিন খান বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দলের সাফল্যের নানা দিক তুলে ধরেন। তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছিন্নমূল ও খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
পার্থ রায় মধুখালী উপজেলা প্রতিনিধি 


















