০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কের যানজট ও দুর্ভোগ লাঘবে ভূরঘাটায় কালকিনি পৌর বাস টার্মিনাল উদ্বোধন

মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কসংলগ্ন গুরুত্বপূর্ণ সংযোগস্থল ভূরঘাটায় নবনির্মিত পৌর বাস টার্মিনালের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে এক দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে টার্মিনালটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।
​পৌর প্রশাসনের উদ্যোগে ও তত্ত্বাবধানে নির্মিত এই আধুনিক টার্মিনালটির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন।
​দীর্ঘদিন ধরে ঢাকা ও বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার ভূরঘাটায় কোনো সুনির্দিষ্ট বাস টার্মিনাল না থাকায় বাসগুলো মহাসড়কের ওপরই দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করাতো। এর ফলে মহাসড়কে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হতো এবং সাধারণ যাত্রীদের চরম জনদুর্ভোগ পোহাতে হতো। স্থানীয় বাসিন্দা ও পরিবহন সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দাবির মুখে অবশেষে এই টার্মিনালটি নির্মাণ করা হলো।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন বলেন
​”এই টার্মিনালটি শুধু নির্মাণ করলেই আমাদের কাজ শেষ হয়ে যায় না। এটিকে পরিচ্ছন্ন, সুন্দর ও সুশৃঙ্খল রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব। দেশনায়ক তারেক রহমান যেভাবে একটি সুন্দর, আধুনিক ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখছেন, সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
​তিনি আরও বলেন, “আপনারা এই টার্মিনালটি এমনভাবে রক্ষণাবেক্ষণ করবেন, যাতে এটি দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা ও আদর্শ বাস টার্মিনালে পরিণত হয় এবং দূর-দূরান্ত থেকে আসা মানুষ এর শৃঙ্খলা দেখে প্রশংসা করে।”
​পৌর বাস টার্মিনাল প্রাঙ্গণে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
​ফজলুল হক বেপারী, সাবেক সভাপতি, কালকিনি উপজেলা বিএনপি।
​মাহাবুব হোসেন মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক,কালকিনি উপজেলা বিএনপি।
পৌর বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক কামাল হো‌সেন বেপারী,উপ‌জেলা যুবদল নেতা ও উপ‌জেলা ছাত্রদ‌লের সা‌বেক সাধারণ সম্পাদক সিকদার মামুন,
​রাকিব হোসেন, প্রকৌশলী, কালকিনি পৌরসভা।
উপ‌জেলা স্বেচ্চা‌সেবক দ‌লের যুগ্ম-আহবায়ক নাজমুল হো‌সে‌নের সঞ্চালনায়
​এছাড়াও অনুষ্ঠানে কালকিনি উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী, পরিবহন মালিক-শ্রমিক নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
​এদিকে দীর্ঘ প্রতীক্ষিত এই পৌর বাস টার্মিনালটি চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, টার্মিনালটি চালু হওয়ায় এখন থেকে মহাসড়কে যানজটের ভোগান্তি অনেকটাই কমে আসবে। পাশাপাশি যাত্রীদের যাতায়াত ও সেবা প্রাপ্তি আরও সহজ এবং নিরাপদ হবে, যা ভূরঘাটা এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থায় এক নতুন গতি সঞ্চার করবে।
​দোয়া ও মিলাদ মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি এবং টার্মিনালটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কালকিনিতে ১৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা

মহাসড়কের যানজট ও দুর্ভোগ লাঘবে ভূরঘাটায় কালকিনি পৌর বাস টার্মিনাল উদ্বোধন

Update Time : ০৪:৩৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬